Somoy TV
কক্সবাজার সদরে মায়ের পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগে খুনে ব্যবহৃত আলামতসহ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া পাতাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ।গ্রেফতার রবিউল হোসাইন ওরফে রবি (২৬) একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।পুলিশ জানিয়েছে, আসামির মা রেহেনা বেগম প্রথম স্বামীকে ত্যাগ করে অন্তত ১০ বছর আগে বাবার বাড়ি চলে আসছিল। এরই মধ্যে মোহাম্মদ আজিমের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। কিন্তু সামাজিকভাবে বিয়ে না হলেও তারা পরস্পর স্বামী-স্ত্রীর মতো বসবাস করে আসছিল।রেহেনার প্রথম স্বামীর সন্তান রবিউল হোসাইনও বিষয়টি মেনে নিয়েছিল এবং মায়ের অবস্থান নেয়া ঘরে যাতায়াত করত। মায়ের পরকীয়া প্রেমিককে এক প্রকার বাবার মতো জানত রবিউল। তাকে মায়ের পরকীয়া প্রেমিকও সন্তানের মতো জানত।আরও পড়ুন: সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের বাম পা ক্ষত-বিক্ষতঘটনায় থানায় দায়ের অভিযোগের বরাতে নুর মোহাম্মদ বলেন, গত ২ এপ্রিল দুপুরে মোহাম্মদ আজিমের বসত ঘরের সামনে এনজিও সংস্থা থেকে নেয়া কিস্তির টাকা নিয়ে রবিউল হোসাইনের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে রবিউল পাশে থাকা কাঠের একটি বাটাম নিয়ে মায়ের পরকীয়া প্রেমিককে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা আজিম রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আজিম মারা যান বলে জানান, কক্সবাজার সদর থানার এ উপ-পরিদর্শক।নুর মোহাম্মদ জানান, শুক্রবার দুপুরে ঘটনায় অভিযুক্ত আসামি রবিউল হোসাইন সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ায় অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের বাটামটি সহ তাকে গ্রেফতার করেছে।গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
Go to News Site