Collector
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের বিলের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ | Collector
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের বিলের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ
Somoy TV

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের বিলের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে গত মার্চে একটি বিল অনুমোদন করেছে ইসরাইলের পার্লামেন্ট নেসেট৷ বিল অনুযায়ী, ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনি বাসিন্দা ইসরাইলি সামরিক আদালতে নির্দিষ্ট অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার স্বাভাবিক শাস্তি হবে মৃত্যুদণ্ড।ইসরাইলের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে উলামা-জনতা ঐক্য পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে যোগ দেন নানা বয়সি সাধারণ মানুষ। আরও পড়ুন: আবারও ফুঁসে উঠেছে ভারতের মণিপুর সমাবেশে বক্তারা এ ঘটনাকে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার নতুন পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। মানবতাবিরোধী এমন পদক্ষেপ রুখে দিতে কামনা করেন মুসলিম উম্মাহর ঐক্য। ইসরাইলি আগ্রাসনের ধারাবাহিকতা রুখে দিতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ এ সময় বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর নীরবতার সমালোচনা করেন।

Go to News Site