Collector
ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক হবে, আশা মার্কিন ভাইস প্রেসিডেন্টের | Collector
ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক হবে, আশা মার্কিন ভাইস প্রেসিডেন্টের
Somoy TV

ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক হবে, আশা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদের উদ্দেশে ওয়াশিংটন ডিসিতে এয়ারফোর্স টুতে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে ‘খুবই স্পষ্ট নির্দেশনা’ দিয়েছেন। তিনি বলেন, এই আলোচনা নিয়ে তিনি ‘আশাবাদী’। ভ্যান্স বলেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনা ‘ইতিবাচক’ হবে বলে তিনি বিশ্বাস করেন। একইসঙ্গে ইরানকে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট। সাংবাদিকদের তিনি বলেন, তারা (ইরান) যদি আমাদের নিয়ে প্রতারণা করতে চায়, তবে দেখবে যে এই আলোচক দলটি তাদের প্রতি মোটেও সহানুভূতিশীল নয়। আরও পড়ুন: আলোচনার টেবিলে কী কী বিষয় থাকছে? এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হবে। পাকিস্তানে কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যান্সের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার অংশ নেবেন।বৈঠকের অপর পক্ষ ইরানি প্রতিনিধিদল এখনও ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়নি বলে জানা গেছে। এদিকে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক উপলক্ষে বিদেশি প্রতিনিধিদলের আগমনের আগে একটি ট্রাফিক নির্দেশনা জারি করেছে ইসলামাবাদ পুলিশ। এতে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, ‘কখনোই রেড জোনের দিকে যাতায়াত করবেন না’। শুধু সরকারি যানবাহন ছাড়া অন্য কোনো প্রবেশ অনুমোদিত নয়। আরও পড়ুন: উপসাগরীয় দেশগুলোতে কত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান? পুলিশ আরও জানিয়েছে, শ্রীনগর হাইওয়ে এবং ইসলামাবাদ এক্সপ্রেসওয়ে-তে যান চলাচল পরিবর্তন (ডাইভারশন) করা হবে। তাই এই সময়ে নাগরিকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে এবং জানানো হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা ‘সর্বোচ্চ সতর্কতায়’ রয়েছে। প্রবেশ ও বের হওয়ার পথে কঠোর তল্লাশিও চালানো হচ্ছে।

Go to News Site