Somoy TV
উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার করা নাবিকদের মধ্যে বাংলাদেশিও আছেন। তবে কতজন বাংলাদেশি তা এখনও স্পষ্ট নয়। খবর রয়টার্সের।আজ শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে ‘গোল্ড অটাম’ নামের ওই পণ্যবাহী জাহাজ থেকে সাহায্য চাওয়া হয়। এরপর তাদের সেনারা ওই জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে। বিবৃতি আরও বলা হয়েছে, জাহাজটির নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীনা, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদভাবে উদ্ধার করে করাচিতে নেয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
Go to News Site