Collector
পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি নিয়ে কী পদক্ষেপ নেবে তামিমের বোর্ড, জানালেন বাবুল | Collector
পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি নিয়ে কী পদক্ষেপ নেবে তামিমের বোর্ড, জানালেন বাবুল
Somoy TV

পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি নিয়ে কী পদক্ষেপ নেবে তামিমের বোর্ড, জানালেন বাবুল

পূর্বাচলের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে মাটি ক্রয়ে অনিয়মের অভিযোগ ঘিরে চলমান বিতর্কের মধ্যেই বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন অ্যাডহক কমিটি। মাঠ ব্যবস্থাপনা ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।সাম্প্রতিক সময়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনে পূর্বাচল প্রকল্পে মাটি ক্রয় ও সরবরাহে আর্থিক অনিয়ম ও আত্মসাতের অভিযোগ ওঠে। যার প্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড পৃথক এক বিবৃতিতে দাবি করে, তদন্ত কমিটির কোনো চূড়ান্ত প্রতিবেদন এখনো বোর্ডের কাছে জমা পড়েনি, ফলে প্রচারিত তথ্যগুলো অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর হতে পারে। দুদিন আগে বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যার কারণে পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরির অভিযোগ তদন্তের ভার এখন তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটির কাঁধে। এ নিয়ে শুক্রবার (১০ এপ্রিল) গণমাধ্যমের প্রশ্নের মুখে কথা বলেছেন অ্যাডহক কমিটিতে গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পাওয়া রফিকুল ইসলাম বাবুল।  তিনি জানান, বিষয়টি তারা ইতোমধ্যে নজরে এনেছেন এবং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটনের চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘আমরাও দেখেছি। পরবর্তীতে অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলব। আসলে কী ঘটনা ঘটেছিল, সে সত্য উদঘাটনের চেষ্টা করব, ইনশা-আল্লাহ।’ আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে বিশেষ পরিকল্পনা বিসিবির বাবুল আরও জানান, শুধু পূর্বাচল নয়, বিগত বছরগুলোতে গ্রাউন্ডস ও স্টেডিয়াম অবকাঠামোতে যেসব কাজ হয়েছে, সেগুলোও খতিয়ে দেখা হবে। তিনি বলেন, ‘শুধু এটা নয়, অন্যান্য যে বিষয়গুলো আছে, বিশেষ করে ৫ আগস্টের পরে গ্রাউন্ডসগুলোতে কী হয়েছে, ভেন্যুগুলোতে কী হয়েছে, সবগুলো আমরা খতিয়ে দেখব। তাছাড়া গত ১৫-১৬ বছরে যে ঘটনাগুলো ঘটেছে, ইতোমধ্যে আমরা দুদকের মাধ্যমে কিছু কিছু তথ্য পেয়েছি। সেটা আমরা রিপোর্টে দেখেছি।’ তিনি আরও ইঙ্গিত দেন, প্রশাসনিক পরিবর্তনের পর মাঠ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা ঘাটতি থাকলে সেটিও পর্যালোচনার আওতায় আনা হবে। আরও পড়ুন: বগুড়া, খুলনা ও ফতুল্লার স্টেডিয়ামকে ফের আন্তর্জাতিক মানে ফেরাতে উদ্যোগ বিসিবির নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পর থেকেই অবকাঠামো উন্নয়ন, মাঠ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ভেন্যু পুনর্গঠনে একাধিক উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে পূর্বাচল প্রকল্প ঘিরে ওঠা অভিযোগকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তামিমের নতুন বোর্ড।

Go to News Site