Collector
হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি ইরানি মুদ্রায় নেয়ার প্রস্তাব | Collector
হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি ইরানি মুদ্রায় নেয়ার প্রস্তাব
Somoy TV

হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি ইরানি মুদ্রায় নেয়ার প্রস্তাব

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধের পরিকল্পনা করা হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) এ সম্পর্কিত একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান।ইরানের মুম্বাই কনস্যুলেট জেনারেলের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের বরাতে এ খবর জানায় আল জাজিরা।  ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালীকে ঘিরে একটি কৌশলগত প্রস্তাবের মাধ্যমে ইরান সরকার ওমানের সঙ্গে একযোগে কাজ করতে পারে এবং গুরুত্বপূর্ণ এই জলপথে নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। প্রস্তাবটি বর্তমানে পার্লামেন্টের একটি কমিশনে পর্যালোচনাধীন রয়েছে এবং এরপর তা পূর্ণ সংসদে উপস্থাপন করা হবে। বিশ্লেষকরা চলতি সপ্তাহে আল-জাজিরাকে জানিয়েছিলেন, ইরান ও চীন বিশ্ববাজারে মার্কিন ডলারের আধিপত্য খর্ব করার জন্য সক্রিয়ভাবে বিকল্প পথ খুঁজছে। আরও পড়ুন: হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেলো না বাংলাদেশি জাহাজ বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর ইরান যখন এই প্রণালিতে অবরোধ আরোপ করে, তখন তারা একটি ‘ডি ফ্যাক্টো টোল বুথ’ ব্যবস্থা চালু করেছিল। সেই সময় বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি হিসেবে চীনা মুদ্রা ‘ইউয়ান’ নেয়া হচ্ছিল। চলতি সপ্তাহে লয়েড’স লিস্ট-এর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, অবরোধ চলাকালীন কতটি জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট না হলেও ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ এই প্রক্রিয়ায় ফি দিয়েছে।

Go to News Site