Collector
ইসরায়েলের বোমা হামলায় দিপালীর ছিন্ন-ভিন্ন মরদেহ আনাই শেষ চাওয়া পরিবারের | Collector
ইসরায়েলের বোমা হামলায় দিপালীর ছিন্ন-ভিন্ন মরদেহ আনাই শেষ চাওয়া পরিবারের
Somoy TV

ইসরায়েলের বোমা হামলায় দিপালীর ছিন্ন-ভিন্ন মরদেহ আনাই শেষ চাওয়া পরিবারের

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় ফরিদপুরের দিপালী আক্তার (৩২) নামে এক নারী কর্মী নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ দেশটির রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছে বলে জানা গেছে। তিনি জেলার চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের দুর্গম চরশালেহপুরের পূর্ব মুন্সিরচর গ্রামের মোফাজ্জল শেখের মেয়ে।শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নিহত দিপালী আক্তারের বড় বোন লাইজু বেগম বিষয়টি নিশ্চিত করেন। তিনি দেশটির দূতাবাস ও দেশটিতে অবস্থানরত এক স্বজনের মাধ্যমে নিশ্চিত হয়েছেন বলে জানান। তার এই আকস্মিক মৃত্যুতে হতদরিদ্র পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবারটি। আরও পড়ুন: সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত নিহতের বড় বোন লাইজু বেগমের সাথে কথা বলে জানা যায়, পাঁচ ভাই-বোনের মধ্যে দিপালী চতুর্থ। হতদরিদ্র পরিবারের হাল ধরতে ২০২৪ সালের এপ্রিলে কাজের উদ্দেশ্যে লেবাননে পাড়ি জমান দিপালী। সেখানে পৌঁছানোর পরে তিন মাস অসুস্থ থাকেন। এরপর লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। লাইজু বেগম বলেন, আমার বোন তার মালিকের বাড়িতেই রাতে থাকত। এর মধ্যে গত বুধবার ( ৮ এপ্রিল) ওই এলাকায় প্রচুর বোমা হামলা শুরু হয়। ওই হামলায় আমার বোনসহ পরিবারটির ৬ সদস্য মারা গেছেন। পরে বৃহস্পতিবার আমরা জানতে পেরেছি। এখন আমার বোনের মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশিকে অশ্রু-ভালোবাসায় শেষ বিদায় এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে কেউ অবগত করেননি। এছাড়া দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site