Collector
খতনা করাতে গিয়ে শিশুর অঙ্গহানি, ফার্মেসির মালিক আটক | Collector
খতনা করাতে গিয়ে শিশুর অঙ্গহানি, ফার্মেসির মালিক আটক
Somoy TV

খতনা করাতে গিয়ে শিশুর অঙ্গহানি, ফার্মেসির মালিক আটক

মোহাম্মদপুরে খতনা করাতে গিয়ে এক শিশুর অঙ্গহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১০ এপ্রিল) তাকে আটক করা হয় বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, খতনা করাতে গিয়ে ওই শিশুর অঙ্গহানির ঘটনায় আটককৃত খলিলুর রহমান পেশায় একজন ফার্মেসি মালিক। তার বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায়। তিনি ঢাকা উদ্যানে বসবাস করেন। আরও পড়ুন: আয়ানের মৃত্যুতে ২ চিকিৎসকের নিবন্ধন ৬ মাস স্থগিত, সরাসরি অবহেলা পায়নি বিএমডিসি! আটক খলিলুর বলেন, গত ২২ তারিখ তিনজন লোক ওই বাচ্চাকে নিয়ে আসে। তখন আমি জানতে চেয়েছি এই বাচ্চা কে? বাচ্চার অভিভাবক কে? তখন সজীব নামের একজন বলেছেন তিনি বাচ্চার মামা। এরপর বাচ্চাকে জিজ্ঞাসা করলে সেও বলে যে সজীব তার আপন মামা। তিনি বলেন, খতনা করার সময় যিনি ধরেছিলেন তিনি ছেড়ে দিয়েছেন এবং বাচ্চাটা লাফ দিয়ে উঠেছে। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। খতনা করার কোনো সার্টিফিকেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে খলিলুর বলেন, আমি ফার্মাসিস্ট এবং এলএমএফ করা। এমসিএইচ নামের একটি কোর্সও করেছি আমি।

Go to News Site