Collector
কুড়িগ্রামে তেল নেয়ার লাইনে ‘খেলনা মোটরসাইকেল’ | Collector
কুড়িগ্রামে তেল নেয়ার লাইনে ‘খেলনা মোটরসাইকেল’
Somoy TV

কুড়িগ্রামে তেল নেয়ার লাইনে ‘খেলনা মোটরসাইকেল’

শনিবার (১১ এপ্রিল) তেল দেয়ার খবর ছড়িয়ে পড়ায় শুক্রবার থেকেই কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বপন ট্রেডার্সের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সিরিয়াল দেখা গেছে। তবে এই সিরিয়ালে সবার নজর কাড়ে একটি ব্যতিক্রমী দৃশ্য। তা হলো, মোটরসাইকেলের পাশাপাশি একটি শিশুদের চার্জার চালিত ছোট মোটরসাইকেলও রাখা হয়েছে।স্থানীয়রা জানান, শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজের পর নুর ইসলাম নামের এক বাইকার ওই খেলনা মোটরসাইকেলটি সিরিয়ালে রেখে চলে যান। বিষয়টি মুহূর্তেই কৌতূহল সৃষ্টি করে আশপাশের মানুষের মধ্যে।এ বিষয়ে নুর ইসলাম বলেন, ‘আইন যেহেতু সবার জন্য সমান, তাই সিরিয়াল ধরে তেল সংগ্রহের জন্য আপাতত ছোট বাচ্চাদের চার্জার মোটরসাইকেলটি রেখেছি। পরে তেল নেওয়ার সময় সেটি পরিবর্তন করে আমার আসল মোটরসাইকেলে তেল নেব।’আরও পড়ুন: কুড়িগ্রামে তেল নিতে এসে পুলিশের ওপর ‘চড়াও’ দুই বাইকারএদিকে তেল সংকটের কারণে এমন অভিনব কৌশল গ্রহণ করায় বিষয়টি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অনেকে এটিকে হাস্যরসের বিষয় হিসেবে দেখছেন।

Go to News Site