Collector
বোর্ডকে আদালতে টেনে নেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন থুশারা | Collector
বোর্ডকে আদালতে টেনে নেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন থুশারা
Somoy TV

বোর্ডকে আদালতে টেনে নেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন থুশারা

আইপিএল খেলার জন্য ছাড়পত্র না পেয়ে বোর্ডকে আদালতের দ্বারস্থ করার ঘটনায় ক্ষমা চেয়েছেন শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারা। মামলায় অভিযুক্ত করা বোর্ড সভাপতি শাম্মি সিলভা, সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া ও সিইও অ্যাশলে ডি সিলভার কাছে ই-মেইলের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন তিনি। খবর লঙ্কান সংবাদ মাধ্যম নিউজওয়্যারের।ক্ষমা চাইলেও থুশারা এখনও তার সঙ্গে অন্যায় করা হয়েছের দাবিতে অটল। তিনি বলেছেন, ন্যায়বিচারের জন্যই আদালতে গিয়েছিলেন। কিন্তু এখন আইনি প্রক্রিয়া থেকে সরে আসতে রাজি। কারো সুনাম ক্ষুণ্ন করা বা বিরোধ সৃষ্টি তার উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন।ই-মেইলে থুশারা লিখেছেন, ‘আমার কর্মকাণ্ডের ফলে শ্রীলঙ্কা ক্রিকেট এবং এর কর্মকর্তাদের কোনো অসুবিধা, ভুল বোঝাবুঝি বা কষ্ট হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’ তিনি বলেন, ‘আমি আইনি পদক্ষেপ প্রত্যাহার করার ইচ্ছা প্রকাশ করছি এবং এর পরিবর্তে বিষয়টির একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজতে চাই। আমি আশা করি, আমরা ইতিবাচক ও গঠনমূলকভাবে সামনে এগিয়ে যেতে পারব।’ন্যায়বিচারই উদ্দেশ্য দাবি করে তিনি লেখেন, ‘এই পুরো প্রক্রিয়ায় আমার একমাত্র উদ্দেশ্য ছিল ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করা, কারণ আমি সত্যিই মনে করি যে এই বিষয়ে আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।’আরও পড়ুন: চোটে আইপিএল শেষ হাসারাঙ্গার, বিকল্প খুঁজছে লখনৌআমি যে পদক্ষেপগুলো প্রথমে বিবেচনা করেছিলাম, সেগুলো ছিল আমার উদ্বেগগুলো যথাযথভাবে শোনা ও সমাধান করার ইচ্ছা থেকে, কোনো বিরোধ সৃষ্টি করা বা সংস্থার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নয়।থুশারাকে গত মৌসুমে ১ কোটি ৬০ লাখ রুপিতে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মৌসুমের জন্য তাকে রিটেন করে দলটি। কিন্তু ফিটনেসসংক্রান্ত কারণ দেখিয়ে শ্রীলঙ্কা তাকে এনওসি দেয়নি। থুশারা তাই আদালতের দ্বারস্থ হন।থুশারা অভিযোগ করে বলেছিলেন, বোর্ডের সঙ্গে ৩১ মার্চ তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছেন যে এবার চুক্তি নবায়ন করবেন না। এসএলসিও তাকে নির্বাচিত করা হবে না বলে আশ্বস্ত করেছিল। এমতাবস্থায় এনওসি না দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। তিনি আরও দাবি করেন যে তার বর্তমান ফিটনেস তার ক্যারিয়ারজুড়ে বজায় রাখা মানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ এবং একই ধরনের ফিটনেস থাকা সত্ত্বেও আগের বছরগুলোতে শ্রীলঙ্কা ক্রিকেট তাকে এনওসি দিতে কোনো বাধা দেয়নি।

Go to News Site