Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে উত্তেজিত হয়ে পড়ায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘সংসদ কোনো আন্দোলনের ময়দান নয়। এখানে নিয়ম মেনে কথা বলতে হবে। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।’ বিস্তারিত পড়তে ক্লিক করুন। ফ্যামিলি কার্ডের এক মাস: স্বস্তির টাকায় প্রশান্তির ঝিলিক রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দা কল্পনা বেগমের চোখেমুখে এখন কিছুটা প্রশান্তির ঝিলিক। মেয়ে ইতি সপ্তম শ্রেণিতে পড়ে। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে মেয়ের পড়ার খরচ চালানোই ছিল দায়। গত মার্চ থেকে শুরু হওয়া ‘ফ্যামিলি কার্ডের’ টাকা কল্পনার সংসারে ছোটখাটো এক আশীর্বাদ হয়ে এসেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগ তুলে বিরোধী দলের ওয়াকআউট সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ছলচাতুরী করে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ পাস করা হয়েছে: নাহিদ ইসলাম রাজনৈতিক সমঝোতা ও ঐকমত্য ভঙ্গ করে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’ ছলচাতুরী ও জোচ্চুরির মাধ্যমে সরকার পাস করে নিয়েছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: আলোচনার টেবিলে কী কী বিষয় থাকছে? পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ‘ফুয়েল পাস’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চালু হয়েছে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’। এ কার্যক্রমে কিউআর কোডের মাধ্যমে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে চালু করা হয়েছে এ সেবা। বিস্তারিত পড়তে ক্লিক করুন। গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল পাস গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ সংশোধনের জন্য আনা গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
Go to News Site