Collector
শিগগিরই নির্ধারিত হবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ: নূর ই আলম | Collector
শিগগিরই নির্ধারিত হবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ: নূর ই আলম
Somoy TV

শিগগিরই নির্ধারিত হবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ: নূর ই আলম

নতুন করে সরকারিভাবে নির্ধারিত হবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ইতোমধ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাপার জরিপের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূর ই আলম মো. জোবায়ের সারোয়ার এনডিসি পিএসসি। শুক্রবার রাতে বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।   তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা সরকারিভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাপার কাজ শুরু করেছি। গত ৪ এপ্রিল থেকে থানচি ও রুমার সীমান্তবর্তী এলাকার উঁচু পাহাড়গুলোকে ঘিরে এ জরিপ কাজ শুরু হয়। ইতোমধ্যে কেওক্রাডং, সাকা হাফং, জোতলাংসহ ১০ টি উঁচু পাহাড়ের মাপ শেষ হয়েছে। আমাদের টিম কাজ করছে আজকে আমি নিজে সেটি দেখে আসলাম। আগামী ১২ তারিখ জরিপের কাজ শেষ হবে। তারপর এখান থেকে বিচার বিশ্লেষণ করে চূড়ান্তটা বের করে অফিসিয়াল প্রসিডিউর শেষ করে আমরা ঘোষণা করব।’ তিনি আরও বলেন, ‘এটি একটি খুব চ্যালেঞ্জিং কাজ কারন পাহাড়ি এলাকা যাতায়াত সমস্যা যোগাযোগ সমস্যা থাকা খাওয়ারও সমস্যা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এ জরিপ কাজ করতে হচ্ছে। তবে সেনাবাহিনী ও বিজবির সদস্যরা আমাদের সার্বিক সহযোগিতা করছে। তাদের সহযোগিতা ছাড়া এটা এতটা সহজ হত না।’ আরও পড়ুন: বন্ধ থাকা পাম্পে গিয়ে পর্যটকদের তেল দিলেন এমপি সাচিং প্রু জেরী উল্লেখ্য বাংলাদেশের পর্বত শৃঙ্গ মাপায় এর আগে কখনও এ ধরনের জরিপ হয়নি। এ জরিপের মাধ্যমে বের হয়ে আসবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি। ২০২২ সালে একবার মাপার কাজের উদ্যোগ নেয়া হলেও সেটি আর হয়নি। বর্তমানে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ রুমা উপজেলার তাজিংডং এর নাম শোনা গেলেও এটি আসলে সরকারি কোনো সংস্থার জরিপ নয়। তবে বর্তমানে আলোচনায় রয়েছে সাকাহাফং ও জোতলাং পাহাড় যা থানচি উপজেলায় অবস্থিত।

Go to News Site