Somoy TV
ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে যাওয়ার পরপরই গুঞ্জনটা তৈরি হয়। তার জায়গায় লখনৌ সুপার জায়ান্টস দলে নিতে পারে প্রোটিয়া অলরাউন্ডার জর্জ লিন্ডেকে। গুঞ্জনকে সত্যি করে লখনৌ লিন্ডেকে দলে নিয়েই নিলো।জর্জ লিন্ডের এটাই হবে প্রথম আইপিএল। এবারের আসরের নিলামে নাম দিয়ে দল পাননি তিনি। ভিত্তিমূল্য ১ কোটি রুপিতেই লখনৌ তাকে কিনেছে। গত ১২ মাসে তিনি চারটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। এরমধ্যে আছে এসএ২০, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট ও পিএসএল।লিন্ডে দক্ষিণ আফ্রিকার হয়েতিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও ৩৭টি টি-২০ খেলেছেন। ২৫০ টি-টোয়েন্টিতে ৭.৪২ ইকোনমিতে ২১৮ উইকেট শিকার করেছেন তিনি, ১৩৬ স্ট্রাইকরেটে রান করেছেন ২৭৪৬। লখনৌ তাকে ৮ নম্বরে ব্যাট করাতে পারে।আরও পড়ুন: প্রতিদিন ১০০-১৫০ ছক্কা মারার অনুশীলন করি: মুকুল চৌধরিহাসারাঙ্গা ছিটকে যান হ্যামস্ট্রিংয়ের চোটে। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ-পায়ের চোট পান তিনি। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন। আইপিএলে অংশ নিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায়ও অংশ নিতে পারেননি।সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে দলে নিয়েছিল লখনৌ। এর আগে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। লঙ্কান এই লেগি খেলতে না পারলেও লখনৌর বোলিং আক্রমণ বেশ ছন্দে রয়েছে। দিগভেশ রাথি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদ স্পিন বিভাগ সামলাচ্ছেন। যদিও পেসার মহসিন খানের চোট দলকে কিছুটা ভোগাচ্ছে।
Go to News Site