Somoy TV
ম্যাচের মাত্র তৃতীয় মিনিট। আবাহনীর বিপক্ষে কর্নার পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিক নিতে যান দলটির উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ। তার শটের পর যা ঘটে, তাতে তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকেনি।মুজাফফরভের শট পোস্টের দূরের কোনা দিয়ে সরাসরি জালে প্রবেশ করে। আবাহনী গোলরক্ষক মিতুল মারমা বল ঠেকানোর কোনো সুযোগই পাননি। কর্নার কিক থেকে এ ধরনের গোলকে বলা হয় অলিম্পিক গোল। গত বছরের ফেব্রুয়ারিতে সান্তোসের হয়ে এরকম গোল করে আলোড়ন তৈরি করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র।লিড পেলেও মোহামেডান ফুটবল লিগের এই ম্যাচটিতে জয় নিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ছাড়তে পারেনি। প্রতিশোধ নিয়ে আবাহনী জিতল ২-১ ব্যবধানে। মৌসুমের প্রথম লেগে মোহামেডানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল তারা।আরও পড়ুন: তৃতীয় বিভাগে নামার শঙ্কায় হামজার লেস্টার সিটিআবাহনীর জয়ে পার্থক্য গড়ে দেন আবাহনীর সুলেমান দিয়াবাতে। মালির এ ফরোয়ার্ড গত বছর ৬ বছর মোহামেডানের জার্সিতে কাটিয়েছেন। এবারের মৌসুমে দলবদল করে আবাহনীতে যোগ দেন। মিরাজুল ইসলাম আবাহনীকে সমতায় ফেরানোর পর দিয়াবাতে ৬৬ মিনিটে ম্যাচের ভাগ্য লিখে দেন। এমেকার থেকে বল পেয়ে তিন ফুটবলারকে কাটিয়ে তিনি গোল করেন।এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানটি দখল করল আবাহনী। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২২। এক ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংস ২৪ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। তিনে থাকা ফর্টিসের ১১ ম্যাচে পয়েন্ট ২১। মোহামেডান ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ নম্বরে।
Go to News Site