Somoy TV
সাভার আশুলিয়া ও গাজীপুরের কাশিমপুরসহ ১৫টি এলাকায় তিতাস গ্যাসের আবাসিক ও বাণিজ্যিক সরবরাহ দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে তিতাসের পাইপলাইন স্থানান্তরের কাজ শুরু হয়। এতে সারাদিন সাভার, আশুলিয়া, ধামরাই ও কাশিমপুরে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ থাকে।সাভার তিতার গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ চলমান। জরুরি প্রয়োজনে শুক্রবার সকাল থেকে সড়কটিতে গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলমান থাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।আরও পড়ুন: রাজধানীর গ্যাস সঙ্কট চরমে, কারণ কী?আগামীকাল শনিবার (১১ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত আশুলিয়া বাইপাইল সড়কে গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। ফলে এ সময়ের মধ্যে গাজীপুরের কাশিমপুর, ধামরাইয়ের ইসলামপুর, সাভারের কলমা, বিরুলিয়া, রেডিও কলোনি, আশুলিয়া-বাইপাইল, সড়ক নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকা ইপিজেড, শ্রীপুর ও গাজীপুরের কিছু এলাকাসহ আশপাশের ১৫টির বেশি এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করে এবং এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানিয়ে দেয়।
Go to News Site