Collector
সুন্দরবনে বনদস্যুদের লক্ষ্য করে গুলি, অস্ত্র উদ্ধার | Collector
সুন্দরবনে বনদস্যুদের লক্ষ্য করে গুলি, অস্ত্র উদ্ধার
Somoy TV

সুন্দরবনে বনদস্যুদের লক্ষ্য করে গুলি, অস্ত্র উদ্ধার

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে টহল চলাকালে বনদস্যু উপস্থিতি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বন বিভাগ। এ সময় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সংরক্ষিত সুন্দরবনের কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টহল দল কোবাদক স্টেশনের আওতাধীন এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বনের ভেতরে কয়েকজন সন্দেহভাজন দুর্বৃত্তদের উপস্থিতি টের পান টহল দলের সদস্যরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে টহল দল ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে বনদস্যুরা দ্রুত গহীন জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বলে জানায় বন বিভাগ।পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) এবং চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার আলামত বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।আরও পড়ুন: সুন্দরবনকে দস্যুমুক্ত করতে যৌথবাহিনীর অভিযানসাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সুন্দরবনে নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তারা জেলে ও মৌয়ালদের নিরাপত্তায় নিয়মিত টহল পরিচালনা করছিলেন। এ সময় ৭-৮ জন দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করা হলে তারা পালিয়ে যায়। পরে তল্লাশিতে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শ্যামনগর উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বন বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম গত ১ এপ্রিল শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে বনদস্যুদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

Go to News Site