Collector
ঠাকুরগাঁওয়ে পিআইওকে মারধর, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেফতার | Collector
ঠাকুরগাঁওয়ে পিআইওকে মারধর, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
Somoy TV

ঠাকুরগাঁওয়ে পিআইওকে মারধর, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে দিনাজপুরের সুইহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ে দাফতরিক কাজ করছিলেন পিআইও মো. নুরুন্নবী সরকার। এ সময় মামুনুর রশিদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে প্রবেশ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে পিআইও এবং দপ্তরি আইয়ুব আলীর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পিআইও বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মামলার প্রধান আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে জিয়াউর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।আরও পড়ুন: খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতাএদিকে ভুক্তভোগী পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধেও এলাকায় নানা অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে এক ইউপি সদস্যকে ‘সাড়ে তিন হাত মাটির নিচে পুঁতে ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।স্থানীয়দের অভিযোগ, নুরুন্নবী সরকার রাণীশংকৈলে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। অফিস কক্ষে ধূমপানসহ নানা অনিয়মের প্রতিবাদে তার অপসারণ দাবিতে ইতিপূর্বে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এমনকি ওই মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুই সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে পিআইও ‘মিথ্যা’ মামলা দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

Go to News Site