Collector
সকাল থেকে দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ | Collector
সকাল থেকে দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
Somoy TV

সকাল থেকে দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য আজ শনিবার (১১ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কর্তনের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেটের লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ধোপাগঞ্জ ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের বেশ কিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।   লাক্কাতুয়রাস্থ ৩৩/১১কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১কেভি ধোপাগঞ্জ ফিডার, ১১কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকাগুলো হলো- ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা, সালুটিকর ঘাট ও আশেপাশের এলাকা। আরও পড়ুন: জ্বালানি সংকটে গরমে লোডশেডিংয়ের শঙ্কা!  কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দফতরের আওতাধীন চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য শনিবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এদিন চৌকিরপাড় ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রাম-লালমনিরহাট জোনের আওতাধীন নাগেশ্বরী জোনাল অফিসের তথ্যমতে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা অপসারণসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজ চলবে। লালমনিরহাট থেকে নাগেশ্বরী ও নাখারগঞ্জ- এই দুটি সাব-স্টেশনের মেইন লাইনে সংস্কার কাজ চলাকালে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. কামাল হোসেন বলেন, বর্ষা ও ঝড়ের মৌসুমে মেইন লাইনের ওপর গাছের ডালপালা পড়ে প্রায়ই কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা জরুরি ভিত্তিতে গাছপালা কাটার সিদ্ধান্ত নিয়েছি। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। আরও পড়ুন: তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ঝুঁকিতে বিদ্যুৎখাতএছাড়া জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কর্তনের কাজও চলবে। দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইনের ত্রুটি, ভোল্টেজ ড্রপ ও আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো সম্ভব। ফলে সাময়িক এই দুর্ভোগ থাকলেও দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন গ্রাহকরা। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী।

Go to News Site