Somoy TV
রমজান মাসের টানা ছুরির পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিনের ছুটি পেয়েছে। বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) মিলিয়ে ঈদের পর বড় এই ছুটি কাটানোর সুযোগ মিলল শিক্ষক-শিক্ষার্থীদের।বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, আগামীকাল রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি রয়েছে। এর পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি থাকছে। এছাড়া ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এই তিনদিনের আগের দুদিন শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। এদিকে মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল (মঙ্গলবার) সরকারি ছুটি থাকছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫-১৬ এপ্রিল) ছুটি ম্যানেজেই পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ মিলবে। অন্যদিকে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ অবস্থায় দুদিন ম্যানেজেই (১৫-১৬ এপ্রিল) তিন জেলার সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি কাটাতে পারবেন। এর আগে দেশের সরকারি সব প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ছুটি ছিল। রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে এ দীর্ঘ ছুটি ছিল। ছুটি শেষে ২৭ মার্চ থেকে ক্লাস শুরু হয়।
Go to News Site