Collector
সুন্দরবনে বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি | Collector
সুন্দরবনে বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি
Jagonews24

সুন্দরবনে বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ৩টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ। তবে বনে অবস্থান করা সন্দেহভাজন বনদস্যুরা ধাওয়া খেয়ে পালিয়ে যায়। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় তিনি বলেন, সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের নেতৃত্বে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশনের টহল দল নিয়মিত অভিযান চালায়। এরই অংশ হিসেবে কোবাদক স্টেশনের কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলকালে বনের ভেতরে ৭-৮ জন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পাওয়া যায়। এসময় তাদের ডাকাত সন্দেহে ধাওয়া করা হলে বন বিভাগের সদস্যরা ৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে দুষ্কৃতকারীরা সুন্দরবনের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন ও থানায় জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

Go to News Site