Collector
আত্মবিশ্বাসী নারীদের প্রতি বিদ্বেষে শুধু পুরুষ নয়, নারীও জড়িত: হানিয়া আমির | Collector
আত্মবিশ্বাসী নারীদের প্রতি বিদ্বেষে শুধু পুরুষ নয়, নারীও জড়িত: হানিয়া আমির
Somoy TV

আত্মবিশ্বাসী নারীদের প্রতি বিদ্বেষে শুধু পুরুষ নয়, নারীও জড়িত: হানিয়া আমির

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ট্রল আর বুলিংয়ের কড়া জবাব দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। দীর্ঘদিন সামাজিক মাধ্যমে সরব না থাকার কারণে নেটিজেনদের সমালোচনা তৈরি হলে তার জবাবে মুখ খোলেন তিনি।দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নেই হানিয়া। তার এ অনুপস্থিতি ঘিরে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বুলিং আর ট্রলের শিকার হয়ে এবার সে প্রশ্নের জবাব দিতে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় ডিজিটাল দুনিয়ার কঠিন বাস্তবতা তুলে ধরেন তিনি। জানান দেন, পর্দার ঝলমলে হাসির আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতাকে। নিজ সম্পর্কে চলমান বিতর্ক প্রসঙ্গে হানিয়া জানান, এমন পরিস্থিতি তার কাছে নতুন কিছু নয়। তবে মানুষের নেতিবাচক মন্তব্য তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। আক্ষেপ করে তিনি বলেন,সুখী ও আত্মবিশ্বাসী নারীদের প্রতি সমাজে এক ধরনের বিদ্বেষ কাজ করে—যেখানে শুধু পুরুষ নয়, নারীরাও জড়িত। নারীদের প্রতি নারীদের এই নেতিবাচক মনোভাব নিয়ে হতাশা প্রকাশ করে হানিয়া। একে ‘হেট ট্রেন’ বা ঘৃণার প্রবাহ হিসেবে উল্লেখ করেন। তার মতে, অনেকেই অন্যকে ছোট করে নিজে স্বস্তি খোঁজেন—যা সমাজের জন্য উদ্বেগজনক। আরও পড়ুন: সঙ্গীহীন থাকার কারণ জানালেন নোরা ফাতেহি এছাড়া নারীদের প্রায়ই তাদের চেহারা, গায়ের রং, সাফল্যের কারণে অনলাইনে কটাক্ষের শিকার হতে হয় তারও প্রতিবাদ জানান হানিয়া। জনপ্রিয়তা অর্জনের পর প্লাস্টিক সার্জারি বা অসৎ উপায়ের অভিযোগ তোলার প্রবণতাকেও প্রশ্নবিদ্ধ করেন এ অভিনেত্রী। অনুসারীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে হানিয়া বলেন,আমরা কি কাউকে কেবল সে জনপ্রিয় বলে ঘৃণা করছি? নাকি সে অনেক কিছু অর্জন করেছে বলে? নাকি সে তার জীবনকে দারুণভাবে উপভোগ করছে বলে? আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলেছে মালায়ালাম সিনেমা 'ভাজা ২' সবশেষে এ অভিনেত্রী সবাইকে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়ে বলেন,মানুষকে তার নিজের মতো থাকতে দিন। হানিয়ার এ সাহসী বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার পোস্টে তারকা ও প্রভাবশালী ব্যক্তিত্বরা সমর্থন জানাতে শুরু করেছেন। নেটিজেনদের অনেকেই হানিয়ার এ সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন।

Go to News Site