Collector
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ | Collector
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ
Somoy TV

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির সূচি ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকেই অনলাইনে পাওয়া যাবে ম্যাচের টিকিট, জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ভক্তদের জন্য স্বস্তির খবর, দুই ভেন্যুতেই টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সন্ধ্যা ৬টা থেকে টিকিট কেনা যাবে, ফলে ঘরে বসেই সহজে ম্যাচের টিকিট সংগ্রহের সুযোগ থাকছে দর্শকদের। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর ক্ষেত্রে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের জন্য গুনতে হবে ৪০০ টাকা। ক্লাব হাউজ (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) রাখা হয়েছে ৬০০ টাকায়। এছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিট ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার ক্যাটাগরির টিকিট মিলবে ২৫০০ টাকায়। আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সূচি প্রকাশ অন্যদিকে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও একইভাবে সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখার সুযোগ থাকছে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়নের টিকিট পাওয়া যাবে ২৫০০ টাকায়। আরও পড়ুন: পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি নিয়ে কী পদক্ষেপ নেবে তামিমের বোর্ড, জানালেন রফিকুল সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুই ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল গড়াবে চট্টগ্রামে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে দুইটি টি-টোয়েন্টি, আর সিরিজের শেষ ম্যাচটি ২ মে অনুষ্ঠিত হবে মিরপুরে।

Go to News Site