Collector
বিমানের আসনে শহীদ শিশুদের ছবি, যে বার্তা ইরানের স্পিকারের | Collector
বিমানের আসনে শহীদ শিশুদের ছবি, যে বার্তা ইরানের স্পিকারের
Boishakhi News24

বিমানের আসনে শহীদ শিশুদের ছবি, যে বার্তা ইরানের স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই বিমানের ভেতর থেকে তোলা একটি ছবি এখন চলে এসেছে আলোচনায়। বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছিল মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। গত ২৮ ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিনেই এই হামলা চালায় মার্কিন-ইসরায়েলি জোট। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ছবি পোস্ট করে গালিবাফ লিখেছেন, ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। Read More

Go to News Site