Somoy TV
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছেন দুই দেশের শীর্ষ কূটনীতিবিদরা। তবে এই কূটনৈতিক প্রচেষ্টা মধ্যেও সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে এ ধরনের তথ্য পাওয়া গেছে। সূত্রটি আরও জানায়, চীন এসব অস্ত্রের চালানের উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর চেষ্টা করছে বলে ইঙ্গিত রয়েছে। আরও পড়ুন: শেষ মুহূর্তে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে চীন! গোয়েন্দা তথ্য আরও ইঙ্গিত দিচ্ছে যে, ইরান যুদ্ধবিরতির এই সময়টিকে কিছু নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা পুনরায় সরবরাহ ও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে, যেখানে তাদের গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদাররা সহায়তা করছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন এই সংঘাতের কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি। অস্ত্র পাঠানোর খবরের নিউজটিকে তিনি মিথ্যা বলে দাবি করেন। আরও পড়ুন: আলোচনা ব্যর্থ হলে ইরানে আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের মুখপাত্র আরও বলেন, ‘একটি দায়িত্বশীল দেশ হিসেবে চীন সবসময় তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করে থাকে। আমরা যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ করা, ইচ্ছাকৃতভাবে সম্পর্ক স্থাপন করা এবং অতিরঞ্জিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানাই; আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা প্রশমনে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।’ এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরান শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উচ্চপর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে। আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
Go to News Site