Collector
ইরানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট | Collector
ইরানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
Somoy TV

ইরানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে পূর্বপরিকল্পিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।শনিবার (১১ এপ্রিল) পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইসলামাবাদে পৌঁছেছেন। এদিকে ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে কী বলেছেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি। আরও পড়ুন: ফ্লাইট ‘মিনাব ১৬৮’, শিশুদের রক্তভেজা স্মৃতি নিয়ে ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা একবারেই শেষ হবে নাকি সামনের দিনগুলোয় চলতে থাকবে, তা তিনি নিশ্চিত নন। এসময় বিকল্প কোনো পরিকল্পনা আছে ক না জানতে চাইলে তিনি বলেন, ‘বিকল্প পরিকল্পনার দরকার নেই।’ এর আগে যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকোলে তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীতের বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। আরও পড়ুন: মার্কিন সংবাদমাধ্যমের দাবি / গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন! গালিবাফ বলেন, ‘ইরানের সদিচ্ছা থাকার পরও এক বছরের কম সময়ের মধ্যে আলোচনার মাঝপথে  দুইবার তারা আমাদের ওপর হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ করেছে।’ ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু (আমেরিকানদের ওপর) আমাদের আস্থা নেই।’ ইরানের প্রতিনিধিদলের প্রধান আলোচক উল্লেখ করেন, যদি আমেরিকান পক্ষ একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জাতির অধিকার মেনে নিতে রাজি হয়, তবে তারা ইরানের পক্ষ থেকেও একটি চুক্তির জন্য প্রস্তুতি দেখতে পাবে।’

Go to News Site