Somoy TV
ফুটপাত দখলের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।শনিবার (১১ এপ্রিল) মশক নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ প্রচারাভিযান ‘অপারেশন ক্লিন হোম, হেলদি লাইফ’ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।ফুটপাত দখলের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‘ফুটপাত উচ্ছেদ করার পর পুনরায় দখল হয়ে যাচ্ছে। দলের নেতাকর্মীদের এসব বিষয় নজর রাখতে হবে।’আরও পড়ুন: উন্নয়ন কাজে সমন্বয়ের অভাব আর থাকবে না: ডিএনসিসি প্রশাসকতিনি বলেন, ‘আন্ডারগ্রাউন্ডে থেকে বিএনপির কেউ নগর উন্নয়নে সম্পৃক্ত থাকতে পারবে না।’মশক নিধনে ধারাবাহিকভাবে কাজ করা হবে বলেও উল্লেখ করেন ঢাকা উত্তরের প্রশাসক।
Go to News Site