Collector
মেয়র হলে ৩ বছরেই ঢাকার আমূল পরিবর্তন আনব: আবদুস সালাম | Collector
মেয়র হলে ৩ বছরেই ঢাকার আমূল পরিবর্তন আনব: আবদুস সালাম
Somoy TV

মেয়র হলে ৩ বছরেই ঢাকার আমূল পরিবর্তন আনব: আবদুস সালাম

মেয়র পদে নির্বাচন করার ইঙ্গিত দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, মেয়র হওয়ার সুযোগ পেলে ৩ বছরেই ঢাকার আমূল পরিবর্তন এনে দেব।শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি উদ্বোধনের আগে এ কথা জানান তিনি। ডিএসসিসি প্রশাসক বলেন, ‘শুধু সিটি করপোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন কিংবা শহর পরিষ্কার রাখা সম্ভব না। ৫০ শতাংশ দায়িত্ব যদি জনগণ পালন করে এবং বাকি ৫০ শতাংশ দায়িত্ব যদি সিটি করপোরেশন পালন করে তাহলে সম্ভব। যদি শুধু সিটি করপোরেশন দায়িত্ব পালন করে তাহলে কোনোদিন রাজধানী শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন হবে না, এমনকি মশক নিধনও হবে না। এই কারণে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই।’ তিনি আরও বলেন, ‘মশা কোনোদিন নিঃশেষ হবে না, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই হয়। যদি ঢাকার খালগুলোকে সত্যিকার অর্থে প্রবাহমান রাখতে না পারি, দখলমুক্ত এবং আবর্জনা মুক্ত করতে না পারি তাহলে সড়ক কিংবা অলিগলি পরিষ্কার করে কোনো লাভ হবে না।’ দায়িত্ব পাওয়ার পর সবাইকে নিয়ে যথাসম্ভব কাজ করছেন জানিয়ে আবদুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক করেছেন। মেয়র হিসেবে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। তাই আগামী নির্বাচনে যদি আমাকে সুযোগ দেয়া হয়, তাহলে দুই থেকে তিন বছরের মাথায় ঢাকার আমূল পরিবর্তন এনে দেব।’ আরও পড়ুন: ফুটপাত দখলের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়: ডিএনসিসি প্রশাসক তিনি বলেন, ‘ঢাকা এমন একটা আবর্জনার শহর হয়েছিল যে, চলাচলই করা যাচ্ছিল না। ঢাকাকে কেউ বলে না বসবাস উপযোগী। কাজেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি।’ মশার ওষুধের কার্যকারিতা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মশক নিধনে ব্যবহার করা ওষুধ বিজ্ঞানাগারে পাঠিয়েছিলাম পরীক্ষার জন্য। তারা বলেছে, ওষুধের কার্যকারিতা ঠিক আছে। এই ওষুধ শুধু মশা নিয়ন্ত্রণের জন্য। কিন্তু অন্য কীটপতঙ্গ মারার কোনো অধিকার আমাদের নেই।’ দখল ও খাল পরিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থায়ী সমাধান আমার আপনার সবার কাছেই রয়েছে। কারণ আমি পরিষ্কার করব, আবার আপনি যদি দখল করেন তাহলে তো হবে না। দখলটা কে করছে? বাইরে থেকে তো আর লোক আসছে না। এই দেশের জনগণই তো করছে। তাই সবাইকে সচেতন হতে হবে।’

Go to News Site