Collector
রফতানির ধাক্কা সামলাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চান বস্ত্রশিল্প মালিকরা | Collector
রফতানির ধাক্কা সামলাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চান বস্ত্রশিল্প মালিকরা
Somoy TV

রফতানির ধাক্কা সামলাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চান বস্ত্রশিল্প মালিকরা

বৈশ্বিক রফতানির বাজারে অস্থিরতার ধাক্কা সামলাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়েছেন বস্ত্রশিল্প মালিকরা।শনিবার (১১ এপ্রিল) সকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির নেতারা এ কথা জানান। তারা জানান, মার্কিন শুল্ক চাপসহ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে তৈরি পোশাকের রফতানি আয়ে। এছাড়া দীর্ঘদিন ধরে চলা জ্বালানি সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে না পারলে উৎপাদন ধরে রাখা কঠিন হবে। বস্ত্রশিল্প মালিকরা আরও জানান, আসছে ডিসেম্বরে টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনীর আয়োজন করবে বিটিএমএ। যেখানে দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে তুলে ধরা হবে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতিসহ পোশাক শিল্পের উপযোগী নতুন প্রযুক্তিপণ্য।  এ লক্ষ্যে চীনের সাংহাই টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে বিটিএমএ।

Go to News Site