Collector
নিউইয়র্কে বিয়ের পিঁড়িতে বসবেন টেইলর-ট্রাভিস | Collector
নিউইয়র্কে বিয়ের পিঁড়িতে বসবেন টেইলর-ট্রাভিস
Somoy TV

নিউইয়র্কে বিয়ের পিঁড়িতে বসবেন টেইলর-ট্রাভিস

বিশ্বজুড়ে কোটি ভক্তের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও তার দীর্ঘদিনের প্রেমিক আমেরিকান ফুটবলের সুপারস্টার ট্রাভিস কেলসি। ইতিমধ্যে বিয়ের আমন্ত্রিত অতিথিদের কাছে পৌঁছে গেছে 'সেভ দ্য ডেট' নামে তাদের বিয়ের কার্ড।সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বা ‘ফোর্থ অব জুলাই’ উদ্‌যাপনের তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩ জুলাই। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউইয়র্ক সিটিতিই বসবে এই তারকা যুগলের জমকালো বিয়ের আসর। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, সুইফটের রোড আইসল্যান্ডের বিলাসবহুল প্রাসাদ ওশান হাউস-এই অনুষ্ঠিত হবে তাদের বিয়ে।  তবে শেষ পর্যন্ত বড় পরিসর, জৌলুস এবং অতিথি আপ্যায়নের কথা মাথায় রেখে বিয়ের ভেন্যু বেছে নেয়া হয়েছে ম্যানহাটনকে। ২০১৪ সাল থেকেই নিউইয়র্কের এ শহরের প্রতি গভীর সম্পর্ক গড়ে ওঠে এ পপ তারকার। আরও পড়ুন: ১৫ বছর পর বিশেষ উপহার নিয়ে সোনুর বাড়িতে অরিজিৎ! শহরটিকে ভালোবেসে সেখানে টেইলর তৈরি করেছেন নিজের বিলাসবহুল আবাসন। এমনকি তার জনপ্রিয় গান ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ গানেও ফুটে উঠেছে এ শহরের প্রতি তার ভালোবাসা। অন্যদিকে, ট্রাভিস কেলসিও নিউইয়র্কের প্রাণবন্ত পরিবেশের প্রশংসা করেছেন একাধিকবার। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য এই শহরকেই বেছে নিয়েছেন নতুন এ জুটি। আরও পড়ুন: বাদশা-নোরার গানে বাংলাদেশের সঞ্জয়-তাশফীর বাজিমাত! সংগীত ও ক্রীড়াজগতের দুই তারকার এ মিলনমেলা এখন বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়ের একটিতে পরিণত হতে যাচ্ছে। এখন ভক্তদের শুধু অপেক্ষা ৩ জুলাইয়ের জমকালো সেই আয়োজনের!

Go to News Site