Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী এলাকায় ৬১ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার বাংলাবাজার, শ্রীপুর, দমদমিয়া, তামাবিল, সোনারহাট ও প্রতাপপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় গরু, মহিষ, থান কাপড়, জিরা, কম্বল, শাড়ি, চিনি, এ্যাকশন বিটার, চেলসিয়া লন্ডন ড্রাই জিনসহ বিভিন্ন পণ্য। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া সুপারি, শিং মাছ ও রসুনও আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা Read More
Go to News Site