Collector
এইচএসসি পাসে ওয়ালটনে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা | Collector
এইচএসসি পাসে ওয়ালটনে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
Somoy TV

এইচএসসি পাসে ওয়ালটনে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: এরিয়া সেলস ম্যানেজার, ৮ জন। আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। এ ছাড়া ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ২৮ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়। বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস দেয়া হবে। আরও পড়ুন: জনবল নেবে মেঘনা গ্রুপ আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

Go to News Site