Collector
পাকিস্তানের জন্য শান্তি আলোচনা আয়োজনের গুরুত্ব কতটা? | Collector
পাকিস্তানের জন্য শান্তি আলোচনা আয়োজনের গুরুত্ব কতটা?
Jagonews24

পাকিস্তানের জন্য শান্তি আলোচনা আয়োজনের গুরুত্ব কতটা?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিজেদের সাফল্য উদযাপন করছে পাকিস্তান। তাদের উদ্যোগে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর দেশটির রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসছে বিবদমান পক্ষগুলো। শহরের রাস্তায় ‘ইসলামাবাদ টকস’ (ইসলামাবাদ সংলাপ) লেখা ডিজিটাল বিলবোর্ড দেখা যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকার সঙ্গে মাঝখানে পাকিস্তানের প্রতীক প্রদর্শিত হচ্ছে। এমনকি শান্তি আলোচনায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ দেশটিতে দুইদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্বের জন্য এই আলোচনার গুরুত্ব অনেক বিশেষ করে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার প্রত্যাশা রয়েছে। তবে পাকিস্তানের জন্য এর গুরুত্ব আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনা ব্যর্থ হলে পাকিস্তান একটি ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি হতে পারে, যেখানে প্রতিবেশী ইরানের সঙ্গে তাদের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ আব্দুল বাসিত বলেন, এটি পাকিস্তানের জন্য এক ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ বিশ্বের আর কোনো দেশ এখন পর্যন্ত এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে পারেনি এবং এতে একটি সম্ভাব্য বড় বিপর্যয় ঠেকানো গেছে বলে তারা মনে করছে। পাকিস্তানের সামাজিক মাধ্যমে এখন আনন্দ ও গর্বের আবহ, নানা ধরনের মিম ভাইরাল হচ্ছে। বিশেষজ্ঞের মতে, এটি এমন এক সময়ে পাকিস্তানের জন্য বড় অর্জন, যখন দেশটি দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল অর্থনীতি মোকাবিলা করছে। দুই বছর আগেও তারা ঋণখেলাপির ঝুঁকির মুখে ছিল, পাশাপাশি ভারতের সঙ্গে তীব্র দ্বন্দ্ব চলছে। সূত্র: বিবিসি বাংলাবেকএএ/

Go to News Site