Collector
আজকের ইরান-মার্কিন বৈঠক কেন ঐতিহাসিক? | Collector
আজকের ইরান-মার্কিন বৈঠক কেন ঐতিহাসিক?
Somoy TV

আজকের ইরান-মার্কিন বৈঠক কেন ঐতিহাসিক?

দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও টেকসই একটি নিষ্পত্তিতে রূপান্তরের লক্ষ্যে আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান।এই মার্কিন-ইরান আলোচনা হবে ১৯৭৯ সালের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম সরাসরি উচ্চ-পর্যায়ের আলোচনা। প্রত্যাশা অনুযায়ী যদি উভয় পক্ষ মুখোমুখি আলোচনায় বসে, তবে ২০১৫ সালের পর এটাই হবে তাদের প্রথম সরাসরি আলোচনা। এখন থেকে এক দশকেরও বেশি সময় আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছিল উভয় পক্ষ।  ওই চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০১৮ সালে পারমাণবিক চুক্তিটি বাতিল করে দেন এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ফলে চুক্তিটি অকার্যকর হয়ে পড়ে এবং ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয়।

Go to News Site