Collector
নরসিংদীতে জুলাই আন্দোলনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | Collector
নরসিংদীতে জুলাই আন্দোলনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
Somoy TV

নরসিংদীতে জুলাই আন্দোলনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় গণশুনানি। এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও  ছয়জন প্রসিকিউটরসহ তদন্ত সংস্থার একটি টিম। গণশুনানিতে অংশ নেন জুলাই আন্দোলনে গুলিবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা ও আইনজীবী। এসময় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচারের জোর দাবি জানান। শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, নিহত ও আহতদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতেই নরসিংদীতে আসা হয়েছে। সত্য উদঘাটনে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। আরও পড়ুন: নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে আহত ১৫ এসময় তিনি আরও জানান, যারা তথ্য দিয়ে তদন্তে সহায়তা করবেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আরও পড়ুন: নরসিংদীতে নিজ নিজ বাড়িতে ২ বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার এই গণশুনানির মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Go to News Site