Collector
ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ফি‌লি‌স্তি‌নের নিন্দা | Collector
ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ফি‌লি‌স্তি‌নের নিন্দা
Jagonews24

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ফি‌লি‌স্তি‌নের নিন্দা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনায় নিন্দা ও গভীর শোক জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। শ‌নিবার (১১ এপ্রিল) ঢাকার ফিলিস্তিন দূতাবাস দিপালী বেগমের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানায়। ফিলিস্তিন দূতাবাস বলছে, এসব হামলার ফলে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ফিলিস্তিন রাষ্ট্র এই ক্ষতিতে বাংলাদেশের জনগণের পাশে দৃঢ় সংহতি প্রকাশ করছে। একইসঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এই অপরাধের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস। ইসরায়েলি হামলায় লেবাননে দিপালী বেগম নিহত হন। তার বা‌ড়ি ফরিদপুর। গত বুধবার (৮ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় লেবাননের এক হাসপাতালে তার মৃত্যু হয়। জেপিআই/জেএইচ

Go to News Site