Collector
যুক্তরাষ্ট্রের প্রতি ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়ে আলোচনায় যাচ্ছে ইরান: আরাঘচি | Collector
যুক্তরাষ্ট্রের প্রতি ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়ে আলোচনায় যাচ্ছে ইরান: আরাঘচি
Somoy TV

যুক্তরাষ্ট্রের প্রতি ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়ে আলোচনায় যাচ্ছে ইরান: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলকে ফোনে বলেছেন যে, ইরান ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে। মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।আরাঘচি বলেছেন, অতীতে যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনীতিতে বিশ্বাসঘাতকতা করায় ইরান এমন অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ইরান নিজেদের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় পূর্ণ ক্ষমতা নিয়ে লড়াই করবে। এর আগে একই কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শুক্রবার স্থানীয় সময় রাতে (১০ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছে এক বিবৃতিতে ইরানের প্রতিনিধিদলের প্রধান গালিবাফ বলেন, তেহরানের সদিচ্ছা আছে, কিন্তু ওয়াশিংটনের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। আরও পড়ুন: আজ পাকিস্তানের ইতিহাসে যুগান্তকারী মুহূর্ত: কেপি গভর্নর ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকোলে তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীতের বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। গালিবাফ বলেন, ‘ইরানের সদিচ্ছা থাকার পরও এক বছরের কম সময়ের মধ্যে আলোচনার মাঝপথে  দুইবার তারা আমাদের ওপর হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ করেছে।’ তিনি বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু (আমেরিকানদের ওপর) আমাদের আস্থা নেই।’ ইরানের প্রতিনিধিদলের প্রধান আলোচক উল্লেখ করেন, যদি আমেরিকান পক্ষ একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জাতির অধিকার মেনে নিতে রাজি হয়, তবে তারা ইরানের পক্ষ থেকেও একটি চুক্তির জন্য প্রস্তুতি দেখতে পাবে। আরও পড়ুন: আজকের ইরান-মার্কিন বৈঠক কেন ঐতিহাসিক? পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও টেকসই একটি নিষ্পত্তিতে রূপান্তরের লক্ষ্যে আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় বসতে চলেছেন দুই দেশের প্রতিনিধিদল।

Go to News Site