Collector
ঠাকুরগাঁওয়ে ২ মরদেহ উদ্ধার | Collector
ঠাকুরগাঁওয়ে ২ মরদেহ উদ্ধার
Somoy TV

ঠাকুরগাঁওয়ে ২ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পৃথক জায়গা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সকালে সদর উপজেলার সেনুয়া ও সালান্দর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকাল ৮টায় পৌর শহরের সেনুয়া নদীর পাশে একটি গাছে পারভেজ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করতে দেখে স্থানীয়রা। পরে খবর ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরে সালান্দর এলাকায় আদু (৫২) নামে আরেকজনের মরদেহ তার বাড়ির মেঝেতে পরে থাকতে দেখে স্বজনরা। সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আরও পড়ুন: সকালে নদীতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ মিলল দুপুরে এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সদর উপজেলার পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়। একজনের ঝুলন্ত অবস্থায় গাছ থেকে অন্যজনের লাশ উদ্ধার করা হয় ঘর থেকে। তবে ঘরের ভেতর থেকে যে লাশটি উদ্ধার করা তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Go to News Site