Somoy TV
কাঁধের চোটের কারণে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৯ এপ্রিলের ম্যাচটিতে খেলতে পারেননি বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন। সেই চোট তাকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিলো। যদিও লাহোর কালান্দার্স শুরুতে জানিয়েছিল, তার চোটটি খুব গুরুতর নয়।লাহোর আজ শনিবার (১১ এপ্রিল) জানিয়েছে, ইমন পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে একটি বল ধরতে গিয়ে সতীর্থ আসিফ আলির সঙ্গে ধাক্কা লেগে তার কাঁধের পেশিতে ব্যথা লাগে, যার ফলে ইসলামাবাদের বিপক্ষে খেলতে পারেননি। আজ রাতেই দেশে ফেরার কথা তার।লাহোর বিবৃতিতে লিখেছে, ‘পারভেজ হোসেন ইমন কাঁধের ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেছেন। গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচে আসিফ আলির সঙ্গে ধাক্কা লেগে চোট পান তিনি।’আরও পড়ুন: দ্রুততম ১২ হাজার রানে বাবর আজম, পিএসএলে নতুন ইতিহাসনিলাম থেকে ইমনকে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল লাহোর। বাংলাদেশি ব্যাটারের এটা প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। বিপিএলে দারুণ ফর্মের সুবাদে লাহোর তাকে প্রথম তিনটি ম্যাচেই খেলায়। বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে এই পেসার ১২ ম্যাচে ১৩২.৯৯ স্ট্রাইকরেটে ৩৯৫ রান করে আসরের সর্বোচ্চ সংগ্রাহক হয়েছিলেন। Parvez Hossain Emon has been ruled out of the HBL PSL 11 due to the injury he sustained on the field during the match against Sultans. Wishing our Qalandar a speedy recovery. pic.twitter.com/2uh7FyZiFG— Lahore Qalandars (@lahoreqalandars) April 11, 2026 তবে পিএসএলে প্রথম দুই ম্যাচে ছাপ রাখতে পারেননি ইমন। প্রথম ম্যাচে ১৪ ও দ্বিতীয় ম্যাচে ১২ করার পর তৃতীয় ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝড় তুলেন। প্রথম দুই ম্যাচে মাত্র দুটি বাউন্ডারি মারা লাহোর ওপেনার মুলতানের বিপক্ষে মারেন ৭টি। তার ৪৫ রানের ইনিংসে ছক্কাই ৫টি, ৭ বাউন্ডারির মধ্যে অন্য দুটি চার। ইমনের ৪৫ রানের এই ইনিংসটি অবশ্য বৈপরীত্যপূর্ণ। প্রথম ১০ বলে করেছিলেন কেবল ৯ রান, পরের ৯ বলে ৩৬।লাহোর আজ নিজেদের পঞ্চম ম্যাচে নাহিদ রানা-শরিফুল ইসলামদের পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছে। ইমন না থাকলেও এতে রয়েছেন আরেক টাইগার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে পেশোয়ারের হয়ে শরিফুল ও রানা দুজনই খেলছেন।
Go to News Site