‘দ্যা ব্লু পার্ল’ স্থানীয়রা এই নামে ডাকে ও ভীষণ গর্ব করে বলে। মরক্কোর উত্তরে শেপসাউয়েন ছোট্ট একটি শহর। মাত্র ৪৩ হাজার লোকের বসবাস এখানে। সন্ধ্যে নামার কিছু আগে এসে পৌঁছলাম শেপসাউয়েনে।