Collector
অপতথ্য ছড়ানোর অভিযোগ বিসিবি পরিচালক রাশনা ইমামের | Collector
অপতথ্য ছড়ানোর অভিযোগ বিসিবি পরিচালক রাশনা ইমামের
Somoy TV

অপতথ্য ছড়ানোর অভিযোগ বিসিবি পরিচালক রাশনা ইমামের

সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সম্প্রতি নিজের নামে ছড়িয়ে পড়া বেশকিছু ফটোকার্ড ও সংবাদ নিয়ে সময় সংবাদে এই মন্তব্য করেন বিসিবির অ্যাডহক কমিটির পরিচালক রাশনা ইমাম।মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাব', রাশনা ইমামের নামে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ফটোকার্ড ছড়িয়ে। যেটাকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছেন তিনি। এমন কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন রাশনা।  রাশনা ইমাম জানান, সম্প্রতি তার নামে যে বক্তব্যগুলো প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। সময় সংবাদকে তিনি স্পষ্টভাবে বলেন, তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি।  আরও পড়ুন: সাকিবের বিষয়ে কী ভাবছে নতুন নির্বাচক প্যানেল তিনি আরও উল্লেখ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব ভুয়া তথ্য প্রচার করছে। এতে শুধু তার ব্যক্তিগত সুনামই নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দেশের ক্রিকেট প্রশাসনের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।  কোনো তথ্য প্রচারের আগে যেন তা যাচাই করা হয় এবং তার আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্বাস না করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।  আরও পড়ুন: পিএসএল শেষ ইমনের বিশ্লেষকদের মতে, ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তা সামগ্রিক ব্যবস্থাপনায় অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের অপপ্রচার রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।  গত মঙ্গলবার (৭ এপ্রিল) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করবে। যে কমিটির প্রাধান তামিম ইকবাল।

Go to News Site