Somoy TV
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশে মজুত করা ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বিজিবি।শনিবার ভোর থেকে সকাল ৬ টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি সীমান্তে পৃথক এ অভিযান চালানো হয়েছে বলে জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির।তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।লে. কর্নেল ফয়জুল কবির বলেন, শনিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি নামক এলাকায় সীমান্তের চোরাইপথে পাচারের উদ্দেশ্যে জনৈক ব্যক্তির গোপনা আস্তানায় জ্বালানি তেল মজুতের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এতে বসতঘরটি ঘিরে ফেললে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।আরও পড়ুন: সাগরপথে রঙিন স্বপ্ন, বাস্তবে মুক্তিপণের শিকলে বন্দি রোহিঙ্গা তরুণরাপরে বসতঘরটি তল্লাশি চালিয়ে বিশেষভাবে মজুত রাখা অবস্থায় ৩৯৫ লিটার অকটেন পাওয়া যায় বলে জানান তিনি।এদিকে শনিবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের টাইম বাজার এলাকায় একটি ঝুপড়ি ঘরে পাচারের উদ্দ্যেশে মজুত করা ২০ বস্তা ইউরিয়া সার ও ৪ বস্তা টিএসপি সার জব্দ করা সম্ভব হলেও পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান, লে. কর্নেল ফয়জুল কবির।তিনি জানান, বিজিবি সীমান্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, পাচার, কালোবাজারি এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
Go to News Site