Collector
কুষ্টিয়ায় দরবার শরীফে হামলায় নিহত ১, আহত ২ | Collector
কুষ্টিয়ায় দরবার শরীফে হামলায় নিহত ১, আহত ২
Somoy TV

কুষ্টিয়ায় দরবার শরীফে হামলায় নিহত ১, আহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননাকর অভিযোগে শামীম ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় অবস্থিত তার নিজস্ব দরবার শরীফে এ হামলার ঘটনা ঘটে। হামলায় শামীমের আরও দুই অনুসারী গুরুতর আহত হয়েছেন। নিহত শামীম ফিলিপনগর এলাকার সামসুল ইসলামের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী হিসেবে পরিচয় দিতেন।অভিযোগ রয়েছে, সম্প্রতি শামীম তার দরবারে অনুসারীদের উদ্দেশ্যে পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ১টার দিকে শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী ফিলিপনগরে অবস্থিত শামীমের দরবার শরীফ ঘেরাও করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও একাধিক কক্ষে অগ্নিসংযোগ করেন। এ সময় দরবারের ভেতরে থাকা শামীম ও তার দুই অনুসারী এলোপাতাড়ি পিটুনির শিকার হন। আরও পড়ুন: জামায়াতের এমপি আমির হামজাকে গ্রেফতার দাবিতে ফরিদপুরে মানববন্ধনবিকেল ৩টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস গুরুতর আহত অবস্থায় শামীমসহ তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। আহত বাকি দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিকেল পাঁচটা পর্যন্ত হাজার হাজার মানুষ দরবার শরিফ এলাকা ঘিরে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দৌলতপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে যেন নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Go to News Site