Collector
ফেরিতে উঠার সময় ট্রাক ‍উল্টে নিহত পথচারী | Collector
ফেরিতে উঠার সময় ট্রাক ‍উল্টে নিহত পথচারী
Somoy TV

ফেরিতে উঠার সময় ট্রাক ‍উল্টে নিহত পথচারী

কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে উঠার সময় ট্রাক উল্টে নদীতে পড়ে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (১১ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত আপন মিয়া (৩৬) বাজিতপুর উপজেলার  দিঘীড়পাড় ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃতু ইসরাইল মিয়ার ছেলে। আরও পড়ুন: চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক, চালক উদ্ধার পুলিশ জানায়, মালবোঝাই একটি ট্রাক ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াউত্রা নদীতে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন পথচারী আপন মিয়া। আরও পড়ুন: দৌলতদিয়ার ফেরি থেকে বাস পড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে চেষ্টা চলছে।

Go to News Site