Collector
লেবাননে ইসরাইলের ধ্বংসযজ্ঞ চলছেই | Collector
লেবাননে ইসরাইলের ধ্বংসযজ্ঞ চলছেই
Somoy TV

লেবাননে ইসরাইলের ধ্বংসযজ্ঞ চলছেই

ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এমনকি পাকিস্তানের ইসলামাবাদে ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের শান্তি আলোচনার মধ্যেও ধ্বংসযজ্ঞ থামায়নি দেশটির সেনারা।ইসরাইলের সেনাবাহিনী আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরর ২০০টির বেশি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনী আরও বলেছে, তাদের বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখবে। পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তিতে লেবাননের কথা থাকলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাকিস্তানের তা প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলেন, হামলা চলবে। এরপর বুধবার (৮ এপ্রিল) ভোর থেকে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইল জানায়, মাত্র ১০ মিনিটের মধ্যে ১০০-রও বেশি স্থানে হামলা চালানো হয়েছে। এসব হামলায় তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত এবং আরও সহস্রাধিক আহত হন।  আরও পড়ুন: ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক চলছে আজ শনিবারও দিনজুড়ে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে যে, নাবাতিয়া জেলার কাফার সির শহরে ইসরাইলি বিমান হামলায় একজন প্যারামেডিকসহ চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নাবাতিয়া জেলারই জেফতা শহরে আরেক হামলায় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্যসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নাবাতিয়া জেলারই টুল শহরে তৃতীয় ইসরাইলি হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এদিকে ইরান লেবাননে হামলা বন্ধে চাপ অব্যাহত রাখে। আজ ইসলামাবাদে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বিষয়টি উঠে এসেছে। আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভাইদ জানিয়েছেন, ইসরাইলকে অন্তত দক্ষিণ লেবাননের মধ্যে হামলা সীমিত রাখতে কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে।

Go to News Site