Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।হামের টিকা ৪ সিটিতে শুরু রোববার, যাদের না দেয়ার পরামর্শ দেশে উদ্বেগজনকভাবে হামের প্রাদুর্ভাবের মধ্যে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির পরিসর রোববার (১২ এপ্রিল) থেকে বাড়ানো হয়েছে। এ পর্যায়ে ঢাকার দুই সিটি, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এরপর আগামী ২০ এপ্রিল থেকে এ কার্যক্রম সারা দেশে শুরু হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। কুষ্টিয়ায় দরবার শরীফের প্রধানকে হত্যা, ভাঙচুর-আগুন কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননাকর অভিযোগে শামীম ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক চলছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই খবর নিশ্চিত করেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দেয়ার সুযোগ পাবে, জানালেন শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সুযোগ সীমিত করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তেল আছে শুধু সংসদে। সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে, অথচ সাধারণ মানুষ মাইলের পর মাইল লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, ভার্চুয়ালি অংশ নিচ্ছেন গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালিও অংশ নিচ্ছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। আর্টেমিস-২: নিরাপদে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক ১০ দিনের চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site