Collector
কৃপণ মোস্তাফিজের চেয়েও মিতব্যয়ী রানা | Collector
কৃপণ মোস্তাফিজের চেয়েও মিতব্যয়ী রানা
Somoy TV

কৃপণ মোস্তাফিজের চেয়েও মিতব্যয়ী রানা

মোস্তাফিজুর রহমানের কিপটেমি সম্পর্কে কে না জানে! স্বীকৃত টি-টোয়েন্টির সবচেয়ে কঠিন ধাপগুলোতে বল করলেও ওভারপ্রতি সাড়ে ৭ রানও খরচ করেন না। চলমান পাকিস্তান সুপার লিগেও সেই ধারা বজায় রেখেছেন। লাহোর কালান্দার্সের প্রথম চার ম্যাচে সাতের একটু বেশি করে রান দিয়েছেন তিনি।ফিজ পেশোয়ার জালমির বিপক্ষে শনিবারও (১১ এপ্রিল) খারাপ করেননি। ১৭৩ রান উঠার ইনিংসে ৪ ওভারে ৩০ রান দিয়েছেন, ইকোনমি রেট সাড়ে ৭। বিনিময়ে নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালের উইকেট। কিপটে মোস্তাফিজের পারফরম্যান্সকে ছাপিয়ে গেছেন পেশোয়ার জালমির বাংলাদেশি পেসার নাহিদ রানা।রানা লাহোরের বিপক্ষে ৩ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন আবদুল্লাহ শফিক ও উসামা মিরের উইকেট। নাহিদের সতীর্থ শরিফুল ইসলামও অবশ্য কিছুটা খরুচে ছিলেন। ২ ওভারে তিনি এক উইকেট নিয়েছেন ১৭ রানের বিনিময়ে।আরও পড়ুন: পিএসএল শেষ ইমনেরমোস্তাফিজকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে নাহিদের পেশোয়ারও জিতেছে। লাহোরকে ৯৭ রানেই গুটিয়ে দিয়ে ৭৬ রানে জিতেছে তারা। বোলিং আক্রমণে মূল কাজটা সেরেছেন ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিম। ব্রেসওয়েল ও মুকিম দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। কিউই স্পিনার ৪ ওভারে রান দিয়েছেন ১৮, মুকিম ২১।নাহিদ আগের ম্যাচেও আগুনঝরা বোলিং করেছেন। করাচি কিংসের বিপক্ষে ৩ ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। করাচির ইনিংস গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে। তাতে ২৪৭ রানের লক্ষ্য দেওয়া পেশোয়ার জিতে ১৫৯ রানের বড় ব্যবধানে। পেশোয়ারের জয়ে শরিফুল ইসলামও ১ উইকেট তুলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুমিম নেন ৩টি করে উইকেট।

Go to News Site