Jagonews24
রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সপরিবারে নাটকটি উপভোগ করেন। তবে নাটক চলাকালে পাশের দর্শকরাও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। সংশ্লিষ্টরা জানান, মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক ‘কবি চিতাবাঘ’ নাটকটি দেখতে সন্ধ্যা ৭টায় বেইলি রোডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। দর্শকরা জানান, প্রধানমন্ত্রী আসার বিষয়ে তারা কিছু জানতেন না। খুব বেশি সিকিউরিটিও ছিল না। পরবর্তীতে তারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে তাদের সঙ্গে নাটকটি উপভোগ করেন। মেয়েকে নিয়ে নাটক দেখতে আসা তানহা চৌধুরী বলেন, ‘মেয়েকে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন। অনেক ভালো লেগেছে। প্রথমে বুঝতেই পারিনি।’ নাটকটি শেষ হলে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। কেএইচ/এসআর
Go to News Site