Collector
সালাহ নৈপুণ্যে জয়ের ধারায় ফিরল লিভারপুল | Collector
সালাহ নৈপুণ্যে জয়ের ধারায় ফিরল লিভারপুল
Somoy TV

সালাহ নৈপুণ্যে জয়ের ধারায় ফিরল লিভারপুল

মৌসুমতা ভালো কাটছে না লিভারপুলের। লিগের শিরোপা যে অলরেডরা ধরে রাখতে পারছে না, তা মোটামুটি নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়ের দ্বারপ্রান্তে। এখন লিভারপুলের লড়াইটা মূলত আগামী মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নিশ্চিত করা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা অলরেডরা অবশেষে স্বস্তির জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল।শনিবার (১১ এপ্রিল) অ্যানফিল্ডে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক লিভারপুল। তরুণ তারকা এনগুমহা ও মোহামেদ সালাহর নৈপুণ্যে জয় নিশ্চিত হয় অলরেডদের। লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল তারা।ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। এনগুমহার গোলে এগিয়ে যাওয়ার পর সালাহর গোলে জয় নিশ্চিত হয় লিভারপুলের। এই জয়ে ৩২ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে লিভারপুল। ৩২ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৮ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা।সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ফুলহ্যাম। আরও পড়ুন: শততম ম্যাচে গোল করে, করিয়ে বার্সাকে জেতালেন ইয়ামালএবারের লিগে ফুলহ্যামের মাঠে প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল লিভারপুল। এর আগে গত মৌসুমে দুই লেগেই জিততে ব্যর্থ হয়েছিল আর্নে স্লটের লিভারপুল।মাঠের খেলায় ফুলহ্যাম সমানে সমানে টেক্কা দিয়েছে লিভারপুলকে। দুই দলই সমান ১৫তি শট নিলেও ৫টি শট লক্ষ্যে রাখতে পেরেছে অলরেডরা। অন্যদিকে ফুলহ্যাম ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছে।ম্যাচের ৩৬ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন এনগুমহা। বল ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে উঁচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। আরও পড়ুন: কেন ব্রাজিলের ফুটবল আগের জৌলুশ হারিয়েছে? ব্যাখ্যা দিলেন রোমারিও৪ মিনিট পরই অ্যানফিল্ডে গর্জন ওঠে। গোল করেন এই ম্যাচে দলে ফেরা সালাহ। সতীর্থের ছোট পাস ডি-বক্সে ডান পাশে পেয়ে প্রথম ছোঁয়ার শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।মার্চের শেষ সপ্তাহে মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেয়ার পর এটি এই মিশরীয়র প্রথম গোল। এই নিয়ে এবারের লিগে ছয়টি এবং মৌসুমে সব মিলিয়ে ১১টি গোল হলো মিশরীয় তারকার।ম্যাচের বাকি সময় দুই গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে আর্নে স্লটের দল।

Go to News Site