Collector
নিজেকে প্রমাণের জন্য নেইমারের হাতে দুই মাস সময় আছে: আনচেলত্তি | Collector
নিজেকে প্রমাণের জন্য নেইমারের হাতে দুই মাস সময় আছে: আনচেলত্তি
Somoy TV

নিজেকে প্রমাণের জন্য নেইমারের হাতে দুই মাস সময় আছে: আনচেলত্তি

নেইমারকে ব্রাজিলের স্কোয়াড থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক তালিকার জন্য বিবেচনায় থাকবেন এই তারকা ফরোয়ার্ড। দলে তার প্রভাব এবং ভক্তদের কাছে গুরুত্বের কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনই তাড়াহুড়া করতে চান না তিনি।গত মার্চে স্কোয়াড ঘোষণায় নেইমারকে বাদ দেওয়ার পর এতে নিজের অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। কেউ কেউ নেইমারের পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ চুপ থেকেছেন, আর কিছু মানুষ আনচেলত্তির সিদ্ধান্তকেই সমর্থন করেছেন। তবে মনে হচ্ছে এখন নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছেন এই অভিজ্ঞ কোচ। ফরাসি সংবাদমাধ্যম এল'ইকুইপেকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের জন্য আশার আলো দেখিয়েছেন এই ইতালিয়ান।আনচেলত্তি বলেন, 'না, এতে আমার কোনো সমস্যা নেই। নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করেছে এবং এখনও করে যাচ্ছে। সে একজন অসাধারণ প্রতিভা, তাই মানুষ মনে করতেই পারে যে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। বর্তমানে তাকে সিবিএফ এবং আমি মূল্যায়ন করছি এবং তার কাছে এখনও দুই মাস সময় আছে নিজেকে প্রমাণ করার জন্য।'তিনি আরও বলেন, '২০২২ বিশ্বকাপের পর থেকে সে শতভাগ ফিট ছিল কিনা জানি না, কিন্তু আবার সে সেই অবস্থায় ফিরতে সক্ষম। আমি বারবার বলেছি, আমি শুধু ফিট খেলোয়াড়দেরই দলে নেব। হাঁটুর ইনজুরির পর নেইমার ভালোভাবে ফিরে এসেছে এবং গোলও করেছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং নিজের ফিটনেস আরও উন্নত করতে হবে। সে সঠিক পথেই আছে।'আরও পড়ুন: সালাহ নৈপুণ্যে জয়ের ধারায় ফিরল লিভারপুলএখন সবকিছুই নির্ভর করছে নেইমারের ওপর। আগামী কয়েক সপ্তাহে তাকে প্রমাণ করতে হবে যে, ৩৪ বছর বয়সে সে বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকার মতো ফিট। শুধুমাত্র পুরোপুরি ফিট খেলোয়াড়দেরই বিশ্বকাপ দলে জায়গা দেবেন বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্সআনচেলত্তি আরও জানিয়েছেন, নেইমারকে তিনি একটু বেশি কেন্দ্রীয় পজিশনে, প্রতিপক্ষের গোলের কাছাকাছি খেলাতে চান, যেমনটা সে বর্তমানে সান্তসের হয়ে খেলছে।আরও পড়ুন: শততম ম্যাচে গোল করে, করিয়ে বার্সাকে জেতালেন ইয়ামালএছাড়াও, তরুণ ফরোয়ার্ড এন্দরিকের বিষয়েও কথা বলেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ছেড়ে লোনে অলিম্পিক লিওঁতে যাওয়ার আগে তার সঙ্গে কথা বলেছিলেন তিনি।তিনি বলেন, 'হ্যাঁ, লিওঁতে যাওয়ার আগে আমি তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। সেখানে সে ভালো করছে। অন্য সব খেলোয়াড়ের মতো তাকেও আমরা পর্যবেক্ষণ করছি। লিওঁতে সে ভালো শুরু করেছে, আমরা আশা করি সে এই ধারাটা বজায় রাখবে।'

Go to News Site