Collector
১৫ ঘণ্টায়ও সমঝোতা হয়নি, দ্বিতীয় দিনে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক | Collector
১৫ ঘণ্টায়ও সমঝোতা হয়নি, দ্বিতীয় দিনে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক
Jagonews24

১৫ ঘণ্টায়ও সমঝোতা হয়নি, দ্বিতীয় দিনে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রথম দিন ১৫ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পরও কোনো সমঝোতা হয়নি। ফলে আলোচনা দ্বিতীয় দিনে গড়াচ্ছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম। সংবাদমাধ্যমটি জানায়, শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টা থেকে পাকিস্তানের সেরেনা হোটেলে এই আলোচনা শুরু হয়। প্রথমে ইরানি কর্মকর্তারা পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন, পরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন। এই দীর্ঘ আলোচনা চলে রোববার ভোর ৩টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর কিছু সময় বিরতির পর আবারও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আরও পড়ুন>>দুঃসংবাদ! ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্সযেসব শর্তে জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাট্রাম্পের ‘বলির পাঁঠা’ হচ্ছেন জেডি ভ্যান্স? তাসনিমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘অযৌক্তিক দাবি’ এবং ইরানের পক্ষ থেকে ‘জাতীয় স্বার্থ রক্ষায় অনড় অবস্থান’ নেওয়ায় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মতপার্থক্য বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। এদিকে, রোববার সকালে আরেক দফা মুখোমুখি বৈঠকও শেষ হয়েছে, যেখানে দুই পক্ষ বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে লিখিত প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় এখনও বেশ কিছু গুরুতর মতভেদ রয়ে গেছে। ইরানি পক্ষের বক্তব্য, এখন সমাধানের দায়িত্ব মূলত যুক্তরাষ্ট্রের ওপর—তাদের ‘অতিরিক্ত দাবি’ থেকে সরে এসে বাস্তবসম্মত অবস্থান নিতে হবে। সূত্র: তাসনিমকেএএ/

Go to News Site